হেডলাইন:
লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?”

ফুলবাড়ী বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ- / ৪১ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

২৩ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

আরও পড়ুন  চাঁদা না পেয়ে বাউন্ডারি ভাংলো সন্তাসীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..