হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: / ৮২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায়
মেয়ে জামাই বাড়ি যায়া হলোনা তছিরন নেছার।
নড়াইল সদর উপজেলায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিলেন তছিরন নেছা (৫৫)। খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিনি নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার মজিদ শেখের স্ত্রী। তিনি তার জামাই বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল শেখের বাড়িতে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তছিরন নেছা নামে ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ময়না বেগম বেগম বলেন, আমার ছোট মেয়ের সিজার অপারেশন হবে তার জন্য আমি মাকে আসতে বলি। এজন্য আমার মা খুলনার ডুমুরিয়া আমার বড় মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি গোপালপুর আসছিলেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুন  রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..