• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক উন্নয়নে এল,জি,ইডির কর্মশালা/উভ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও সদর এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিআইএস (আলোচক) মাহফুজুর রহমান, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেন প্রমূখ।

এই কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এছাড়াও কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই কর্মশালার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও তা বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..