• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
হেডলাইন :
নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় র‍্যাবের ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান নরসিংদীতে মাধবদীর উন্নয়ন, পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে বিস্তৃত পরিকল্পনার কথা জানালেন সাবেক মেয়র হাজী মো: ইলিয়াস কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী গ্রেফতার। ইরানের যে ১০ শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলেন ট্রাম্প বিচার বিভাগকে নির্বাহী চাপমুক্ত রাখতে হবে: অ্যাডভোকেট আজমল হোসেন সবাইকে সুন্দরবনের গুরুত্ব বুঝতে হবে মোংলায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইনের আয়োজনে বক্তারা দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগের কোরআন শরীফ পাঠদান কার্যক্রমের শুভ সূচনা

মোংলায় আর্থ স্কাউটদের নিয়ে গ্রুমিং ওয়ার্কশপের আয়োজন

শেখ রাফসান নিজস্ব প্রতিনিধিঃ / ৪৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

যুব সমাজকে সুন্দরবন সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। আর্থ স্কাউটদের নিয়ে একটি গ্রুমিং ওয়ার্কশপের আয়োজন করা হয়।

(৭ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় মোংলার জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ওয়াইল্ডটিমের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণ কারীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।চাঁদপাই রেঞ্জের আওতাধীন ৪টি স্কুল থেকে যাচাই বাছাই করে ২৬ জন শিক্ষার্থীকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইকো-গেম,টিম ওয়ার্ক ক্যাম্প, হাতে কলমে প্রশিক্ষণ, চিত্র অঙ্কন প্রতিযোগিতা, এবং ফায়ারের মত গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেশন উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি গুলিশাখালী রাফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, এছাড়াও ওয়াইল্ডটিমের সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, শেষে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন” ওয়াইল্ডটিমের এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং আমি খুবই সৌভাগ্যবান আমার সামনে ২৬ জন লিডার বসে আছে যারা সুন্দরবন সংরক্ষণে বর্তমানে এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমরা সব সময় সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় মানুষকে সচেতন করবো এবং সুন্দরবন কে সব সময় রক্ষা করার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..