• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

মাটি কাটার গাড়িতে আনোয়ারার সড়ক বেহাল, বাড়ছে জনদুর্ভোগ

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ৯৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরৈয়া, বারশত, রায়পুর ও সরেঙ্গা এলাকার বিভিন্ন সড়কে মাটি কাটার গাড়ির বেপরোয়া চলাচলের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভারী যানবাহনের কারণে সড়কের ওপর কাদা-মাটি জমে সামান্য বৃষ্টিতেই পথঘাট কর্দমাক্ত হয়ে পড়ছে।
ফলে পিচঢালা সড়কগুলো কার্যত কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এতে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কোনো ধরনের নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই মাটি বহনকারী গাড়িগুলো চলাচল করছে, যার ফলে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..