• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ১৭ দেখেছেন
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ: দৈনিক গণচিঠি

শিশুদের মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে ঝালকাঠির কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার উত্তর আউরা আকন পাড়া ঈদগাহ মাঠে এ ফুটবল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হাছিব ভুট্টো আকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইউম, তরুণ সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকন, মো. সাইদ আকন, শিক্ষক রাজিব আকন ও শিক্ষক সজিব আকন, এস আই আল মোমেন, রাফিদ আকন।

​আলোচনা সভা শেষে আকন পাড়া এলাকার খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা।

​এ সময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর গেম থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..