• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জুম্মান হোসেন (যশোর প্রতিনিধি): / ৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধণ

যশোর সদর উপজেলার হামিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘হামিদপুর ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)’। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় হামিদপুর স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদপাড়া বেস্ট একাদশ ও সিতারামপুর এফসি। অধিনায়ক গোলাম রসুলের নেতৃত্বে মাঠে নামে চাঁদপাড়া বেস্ট একাদশ এবং মোঃ সজল হোসেনের পরিচালনায় প্রতিদ্বন্দ্বিতা করে সিতারামপুর এফসি। নির্ধারিত ৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩ মিনিটের মাথায় সিতারামপুর এফসির এক খেলোয়াড় প্রতিপক্ষের গোলকিপার সজলকে পরাস্ত করে দারুণ এক দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরবর্তীতে সমতায় ফিরতে চাঁদপাড়া বেস্ট একাদশ মরিয়া হয়ে আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল শোধ করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিতারামপুর এফসি।

এবারের সিজন-৪ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। রাতের আলোয় আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে হামিদপুরসহ আশপাশের এলাকায় ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

হামিদপুর এলাকাবাসীর যৌথ পরিচালনায় আয়োজিত এ টুর্নামেন্ট সম্পর্কে আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ও মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন।

খেলার সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও সর্বস্তরের ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..