• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি অনুমোদন

​কক্সবাজার প্রতিনিধি: / ২৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কক্সবাজার জেলা শাখা পরিচালনার লক্ষ্যে আগামী এক (০১) বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ট্রাস্টের ২৪৯/২০২৬ স্মারকে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। যার মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত।

​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিদারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে এইচ.এম. আমান এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন— মোহাম্মদ আয়াজ রবি, আরাফাত চৌধুরী, নুরুল ইসলাম সেলিম, হোসাইন শরীফ সোহেল, এ.এইচ.এম. জয়নাল আবেদীন, নুরুল আলম ও আবদুল্লাহ আল ফরহাদ। ​যুগ্ম সাধারণ সম্পাদক পদে কবির উদ্দিন, ইকবাল হাসান, ফরহাদ উদ্দিন মিজবা ও সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ​সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জামশেদুল ইসলাম এবং সহসাংগঠনিক সম্পাদক আজহার হোসেন।

অন্যান্য সম্পাদকমণ্ডলীর মধ্যে রয়েছেন ​মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা আক্তার, ​অর্থ সম্পাদক ইকবাইল হোসাইন,​সহ-অর্থ সম্পাদকসুয়াইফুল হক,
​দপ্তর সম্পাদক স্বপন দে,​প্রচার সম্পাদক মো. ইসলাম সিকদার,
​সহপ্রচার সম্পাদকআশফাক উদ্দিন আরাফাত, ​ক্রীড়া সম্পাদক সাইমুম সরওয়ার কায়েম।

​এছাড়া ৬ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন— শাহ সোহেল মো. সুমন, মোহাম্মদ কেফায়েত উল্লাহ, একরামুল হক, মোহাম্মদ নুরুল ইসলাম শোকেন, মোহাম্মদ আবদুল্লাহ ও দেলকামান ইসলাম।

ট্রাস্টের অনুমোদনপত্র অনুযায়ী, নতুন এই কমিটি মেয়াদকালে কক্সবাজার জেলায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও পেশাগত মানোন্নয়নে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..