• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান

জাহাঙ্গীর আলম (প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া): / ২৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা জানান। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এ ক্ষেত্রে জেলার সর্বস্তরের নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন।

নবাগত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ার শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..