শরিয়তভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে তিন দশকেরও অধিক সময় ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর গৌরবময় যাত্রার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকটির ঈদগাঁও শাখায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, সম্মানিত গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উন্নত সেবা ও টেকসই প্রযুক্তির প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের অংশগ্রহণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শাখা ও উপশাখার অভ্যন্তরে ও বাইরে যথাযথ ব্যানার, ডিসপ্লে ও সজ্জার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ঈদগাঁও শাখার নবনিযুক্ত ম্যানেজার ওবাইদুল হাকিম আরমান (এফএভিপি)। এ সময় তিনি বলেন, “আমি এই শাখায় যোগদানের পর থেকে আমাদের ব্যাংকে গ্রাহক সংখ্যা এবং লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে যেখানে অন্যান্য অনেক ব্যাংক টাকা লেনদেনে গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার করছে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাংকে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা আমাদের একজন গ্রাহককেও কখনো খালি হাতে ফিরিয়ে দিইনি এবং ভবিষ্যতেও গ্রাহকদের সেবার মান আরও উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাবো।”
ম্যানেজার সাহেবের বক্তব্যের পর সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসএমএস ও ইমেইলের মাধ্যমে গ্রাহকদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপযুক্ত মাধ্যমে ব্যাংকের অফিসিয়াল প্রতিষ্ঠাবার্ষিকী সংক্রান্ত কনটেন্ট প্রচার করা হয়।
ঈদগাঁও শাখার আয়োজিত এই কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি নিউ সৈকত সল্ট-এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ ইলিয়াস, ছেনোয়ারা সল্ট-এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ সরোয়ার আলম, ডিজিটাল সল্ট-এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মোক্তার আহমদ এবং ত্বকী এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শফি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সামি, মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ নাছির উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ছবি ও ভিডিওর উল্লেখযোগ্য অংশ ধারণ করে সংশ্লিষ্ট জোনাল অফিস ও হেড অফিসের বিভাগে প্রেরণ করা হয়। ব্যাংকের শৃঙ্খলা, সেবার মান এবং কর্পোরেট ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়।