• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারির কবর জেয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক

গোপালগঞ্জ প্রতিনিধি: / ১৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামে অবস্থিত জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব, সাবেক সাধারন সম্পাদক এবং উলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.মনসুর আলীর কবর জেয়ারত করেছেন।

এসময় তিনি অন্যান্যদের সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো,মরহুমের জেষ্ঠ্য পূত্র সাংবাদিক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মাহমুদ কবির আলী, গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ মুখ।

দোয়া অনুষ্ঠানের পর বিএনপি নেতৃবৃন্দ মরহুমের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে বিভিন্ন প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান বলেন, মরহুম এম.মনসুর আলী বিগত ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীস্থ বিশেষায়ীত করোনা হাসপাতালে মৃত্যুবরন করেন।

এম.মনসুর আলী একজন সত্যিকার জাতীয়তাবাদী শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তার পরিবারের সদস্যরাও জাতীয়তাবাদী পতাকাতলে শামিল। আমি তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..