গত ২৮ সেপ্টেম্বর পাটগ্রামের বুড়িমারীর ঘুন্টি এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জামায়াতের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িমারী ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মপরিষদ সদস্য ও বুড়িমারী ইউনিয়ন শাখার আমীর মো:মোজাম্মেল হক।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো:মনোয়ার হোসেন লিটন, উপজেলা ওলামা বিভাগের অন্যতম সদস্য হাফেজ মাওলানা আশরাফুল আলম আশরাফী,হাফেজ মাওলানা ইদ্রিস আলীসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং আহতদের সুস্থতা কামনা করেন। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোসহ দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পক্ষকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের নিকট জোর দাবী জানান।
নেতৃবৃন্দ লালমনিরহাট -বুড়িমারী পর্যন্ত সড়কটির সংস্কারসহ সড়কটিকে ফোর লেনে উন্নীতকরণের জন্য সরকারের মনোযোগ আকর্ষন করেন।
আল্লাহুম্মা আমিন