• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেত্রী নাসরিন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ / ৯৭ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিচ্ছেন বিএনপি নেত্রী নাসরিন  (ছবি:গণচিঠি)

বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..