• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

মোংলায় অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

শেখ তাইজুল ইসলাম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৬৩ দেখেছেন
আপলোড : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোংলা পোর্ট পৌরসভার একটি সরকারি অ্যাম্বুলেন্সে রোগীদের সেবার বদলে ছাগল পরিবহনের ঘটনায় তীব্র অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতের উপহার হিসেবে পাওয়া এই অ্যাম্বুলেন্সটির অপব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাটি নজরে আসার পরপরই বিষয়টি কঠোরভাবে আমলে নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের দায়ে অভিযুক্ত চালক শরিফুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই খবরে মোংলা সহ আশেপাশের এলাকার স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর এমন দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..