• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বিশ্ব প্রাণী দিবস: সুন্দর পৃথিবী গড়ে তুলতে প্রানিদের বাসস্থান ও জীবন সুরক্ষিত করি

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি / ২৩ দেখেছেন
আপলোড : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রতি বছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব প্রাণী দিবস’। প্রাণীদের প্রতি দায়িত্ববোধ, সহানুভূতির হাত বাড়ানো এবং তাদের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি বিশ্বব্যাপী তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়।

পৃথিবীর প্রতিটি জীবের টিকে থাকার পেছনে জীববৈচিত্র্যের অবদান অনস্বীকার্য। বনাঞ্চল কমে যাওয়া, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অসচেতনতার কারণে প্রতিদিন বহু বন্যপ্রাণী ও অন্যান্য পশুপাখি তাদের নিরাপদ বাসস্থান হারাচ্ছে। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী, পাখির অবাধ বিচরণ এবং নিরাপদ জীবন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রকৃতির অংশ হিসেবে বন্যপ্রাণী ও পাখিদের স্বাভাবিক আবাসস্থল রক্ষা করা।
কেবল বন্যপ্রাণী নয়, গৃহপালিত ও পথপ্রাণীদের প্রতি মানবিক আচরণ করা এবং নির্মমতা প্রতিরোধ করা।
প্লাস্টিক দূষণ কমানো এবং গাছপালা না কেটে প্রাণীদের চলাচলের জন্য উপযোগী পরিবেশ বজায় রাখা।

পৃথিবীকে সুন্দর রাখতে হলে মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীর বেঁচে থাকার সমান অধিকার নিশ্চিত করতে হবে। আসুন, বিশ্ব প্রাণী দিবসে অঙ্গীকার করি— প্রাণীদের সুরক্ষায় বাড়াব সচেতনতা, নিশ্চিত করব তাদের নিরাপদ জীবন ও পৃথিবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..