মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
/ ৩
দেখেছেন
আপলোড :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শেয়ার
দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
‘শিক্ষকের কণ্ঠস্বরের মূল্যায়ন, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগ সাধন চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাপ্রচাই মারমা, ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আসলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
আলোচনা সভা পরিচালনা করেন অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আক্কাস আলী।
সভায় বক্তব্য দেন হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়া। তিনি বলেন, “শিক্ষকরা একটি দেশের জাতীয় মুকুট। অথচ আজ শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের সম্মান ও মর্যাদা ধরে রাখতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হলে তাদের কষ্ট অনেকটাই দূর হবে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় হবে।
উত্তর রেংকাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উষা আলো চাকমা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। অথচ সেই শিক্ষকদের নিজেদের অধিকার ও সম্মান আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অনেক শিক্ষক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, এমনকি অবসর-পরবর্তী পেনশন নিয়েও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষকরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে আসছেন—এটি কোনো দেশের জন্যই সুখকর বিষয় নয়। সরকার শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আশা করছি, খুব দ্রুত শিক্ষকদের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, বেতন-ভাতা, অবসরকালীন সুবিধা এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন দৈনিক গণচিঠি ডট কম।
সম্পাদক:এডভোকেট মোল্লা মহব্বত আলী, প্রকাশক: এফ এম বুরহান কর্তৃক রূপসা, খুলনা থেকে প্রকাশিত। মোবাইল :০১৬১১০৮৯৮৪৮। ইমেইল:doinikgonochithi.news@gmail.com