ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা হলরুমে এই সভার আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২