• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বন্যাদুর্গত কৃষকদের পাশে এমপি লুৎফুজ্জামান বাবর, ক্ষয়ক্ষতি নিরূপণে নির্দেশনা

নেত্রকোনা প্রতিনিধি, / ৫৫ দেখেছেন
আপলোড : শনিবার, ৯ মে, ২০২৬

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিতে মদন উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

আজ তিনি মদন উপজেলার বন্যাকবলিত মাঘান ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও কৃষি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রস্তুতের নির্দেশ দেন, যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ শেকুল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ এস এইচ পিপল, সাধারণ সম্পাদক মোঃ সামীম হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন মাঘান ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি মোঃ রহিচ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রহিদ তাং এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা এ সময় তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..