• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

নরসিংদী প্রতিনিধি : / ২৪৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সকালে

নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে মাননীয় মন্ত্রী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে সবসময় পাশে থাকার আহ্বান জানান তিনি।
“করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় করেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারুয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাতীদল প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..