• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

Reporter Name / ৫৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কিশোরগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করে নার্সিং স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের নার্সিং বিভাগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। হাসপাতালের ভারপ্রাপ্ত ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মঞ্জুশ্রি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম।

এ সময় জেলা জামায়াত নেতৃবৃন্দ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত নার্সিং স্টাফদের পেশাগত দায়িত্ব, মানবসেবায় তাদের অবদান এবং চিকিৎসা ব্যবস্থায় নার্সদের গুরুত্ব তুলে ধরা হয়।

জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী তার বক্তব্যে বলেন, “নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অসুস্থ মানুষের সেবায় দিন-রাত কাজ করে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। জাতির সেবায় নিয়োজিত এসব নার্সদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।


তিনি আরও বলেন, “দেশের স্বাস্থ্যখাতে নার্সদের অবদান অনস্বীকার্য। রোগীদের সেবার পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জন করে চলেছেন। যেকোনো প্রয়োজনে নার্সিং স্টাফদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি বুরহান উদ্দিন সুমন, যশোদল জামায়াত নেতা বুরহান উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। নার্সিং স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান হোসেন, সাদেকুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মঞ্জুশ্রি সরকার আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসায় জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নার্সদের সম্মাননা প্রদর্শনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..