• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা

সিরাজুল ইসলাম ব্যুরোচীফ : / ১৭ দেখেছেন
আপলোড : সোমবার, ৮ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের দক্ষিণ বালিহাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় জনতা।

 

শনিবার (৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।কয়েকজন বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন।আটকে পড়া ১১ জনের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছেন।

 

রবিবার (৭ ই জুন) পর্যন্ত তারা জিরো লাইনে অবস্থান করছেন এবং এ ঘটনার প্রায় ৫০ ঘণ্টা অতিবাহিত হয়েছে।প্রচণ্ড গরম ও প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই।

 

দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকায় নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাষ্ট্রীয় ও কূটনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলেও নারী ও শিশুদের মানবিক দিকটি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয়দের জানান, পুশইন রুখতে এলাকাবাসী ও বিজিবি সোচ্চার থাকলেও জিরো লাইনে আটকে থাকা এসব নারী, পুরুষ ও শিশুর মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।

 

এ বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রায় ৫০ ঘণ্টা ধরে জিরো লাইনে অবস্থান করা ১১ জনের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। স্থানীয়রা দ্রুত মানবিক ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..