• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক পরিবহন মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মোঃ শরিফুল ইসলামঃ- / ১৫৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দেশের যোগাযোগ অবকাঠামো এবং পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

 

​আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

​বৈঠকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন, সড়ক পরিবহন খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত সহায়তাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় উভয় পক্ষের প্রতিনিধিরা দেশের যোগাযোগ খাতের টেকসই উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ ​বৈঠকে মন্ত্রনালয়ের সড়ক পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..