দেশের যোগাযোগ অবকাঠামো এবং পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন, সড়ক পরিবহন খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত সহায়তাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উভয় পক্ষের প্রতিনিধিরা দেশের যোগাযোগ খাতের টেকসই উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ বৈঠকে মন্ত্রনালয়ের সড়ক পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।