• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে এসপি-ডিবি-র‍্যাব।

‎মোঃ সোহানুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ- / ৭৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে মো. রাব্বি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি স্থানীয় বাসিন্দা এবং পাসপোর্ট অফিসের পাশে একটি ফটোকপির দোকানের মালিক ছিলেন।


‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বির ওপর হামলা চালানো হয়। দুপুরে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


‎পরে স্থানীয়রা রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


‎চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাবের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।


‎ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, জনবহুল এলাকায় দিনদুপুরে এমন নৃশংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ, ডিবি ও র‍্যাবের সমন্বিত টিম কাজ করছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


‎হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।


‎নিহত রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..