• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পানছড়িতে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা

নিজেস্ব প্রতিবেদকঃ- / ৬৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে

সোমবার (২৪ আগস্ট) লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সহায়তা বিতরণ করা হয়। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী বিতরণ করেন।

কর্মসূচির আওতায় মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় চার বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চারটি ওয়ালটন জালি ফ্যান এবং একটি ১০০ ওয়াটের হামকো ব্যাটারি দেওয়া হয়।

এ ছাড়া ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াটের হামকো ব্যাটারি বিতরণ করা হয়।

পাশাপাশি একজন অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পরিবেশ ও সবুজায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়েছে।

৩ বিজিবি সূত্র জানায়, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বিজিবি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।”

স্থানীয়রা ৩ বিজিবি ও লোগাং জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করা প্রশংসনীয় উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..