হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

পানছড়িতে শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা

নিজেস্ব প্রতিবেদকঃ- / ৬৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সহায়তা বিতরণ করা হয়। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী বিতরণ করেন।

কর্মসূচির আওতায় মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় চার বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চারটি ওয়ালটন জালি ফ্যান এবং একটি ১০০ ওয়াটের হামকো ব্যাটারি দেওয়া হয়।

এ ছাড়া ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াটের হামকো ব্যাটারি বিতরণ করা হয়।

পাশাপাশি একজন অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পরিবেশ ও সবুজায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়েছে।

৩ বিজিবি সূত্র জানায়, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা কার্যক্রমে সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বিজিবি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।”

আরও পড়ুন  আত্রাইয়ে ১৯৩ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইন শুরু

স্থানীয়রা ৩ বিজিবি ও লোগাং জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করা প্রশংসনীয় উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..