• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আনোয়ারায় শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার দাবি—প্রেস ব্রিফিংয়ে চার দফা ঘোষণা

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ১৪৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং স্থানীয়দের অগ্রাধিকার প্রদানের দাবিতে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ ব্রিফিংয়ে স্থানীয়দের বঞ্চনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসিফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আনোয়ারায় প্রতিষ্ঠিত শিল্পকারখানাগুলোতে স্থানীয় যোগ্য ও দক্ষ প্রার্থীরা প্রত্যাশিত সুযোগ পাচ্ছেন না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তদবির ও প্রভাব বিস্তারের কারণে এলাকার শিক্ষিত যুবসমাজ ক্রমাগত বঞ্চিত হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে আনোয়ারার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—১. আনোয়ারা উপজেলায় অবস্থিত সকল শিল্পপ্রতিষ্ঠানে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও জবাবদিহিমূলক করা এবং সব ধরনের তদবির, সুপারিশ ও লবিং বন্ধ করা।
৩. সকল নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ বাধ্যতামূলক করা।
৪. শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব ও সিন্ডিকেটমুক্ত রাখা এবং চাকরির বয়সসীমা সরকারি নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা।
বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায়, আনোয়ারার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
প্রেস ব্রিফিংয়ে সহ-সভাপতি মো. আব্দুল হালিম দিদার ও মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন, দফতর সম্পাদক মো. আব্দুল হামিদ শাকিল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আকিব রায়হান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আবদুল করিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..