হেডলাইন:
মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা, ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩

দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ৩৫ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় আবর্জনা গর্তের পানিতে ডুবে মাহিন নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির আঙিনায় আবর্জনার গর্তে ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মাহিন উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,গত রবিবার বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করে।

মাহিনের পিতা মামুন আলী জানান, গত রবিবার (১২ এপ্রিল) বিকালে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতা বশত গর্তের ডুবাই পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে পুতুলনাট্য "বুড়িগঙ্গা "


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..