• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

প্রসাদপুর ইউনিয়নে সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে: জামিল হোসেন

এম এ মতিন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি: / ৮২ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে সবার সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামানিক।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রসাদপুর ইউনিয়নের শ্রী শ্রী পার ইনাতপুর সার্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামিল হোসেন প্রামানিক বলেন, পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্যোগে উৎসবের পরিবেশ সুন্দর রাখা সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের জন্য নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, চলাচলযোগ্য সড়ক ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

জামিল হোসেন প্রামানিক বলেন, মান্দায় বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করছেন। একে অপরের উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতা সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা সারা বছর অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  বীরগঞ্জে রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..