• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

স্ত্রী মৌসুমী থাকা অবস্থায় পূর্ণিমাকে বিয়ে করলেন স্বামী: শরিয়াহ নিয়ে প্রশ্ন

মোঃ রাফি হোসেন (নওগাঁ প্রতিনিধি): / ৫৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রী মৌসুমীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় স্ত্রীর ছোট বোনকে পূর্ণিমাকে বিয়ের আয়োজন নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আলোচিত টিকটকার মাসুদ রানা ও তাঁর স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন ঘিরে বিষয়টি সামনে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর শনিবার তাঁর ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে ইসলামী শরিয়াহ বিধান, পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধ নিয়ে নানা প্রশ্ন উঠেছে !

স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনাকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর আপন বোনকে বিয়ে করা ইসলামি শরিয়ত অনুযায়ী বৈধ কি না। এ বিষয়ে ইসলামি বিধানে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন ধর্মীয় ব্যক্তিরা।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে যেসব নারীর সঙ্গে বিবাহ হারাম, তাঁদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে দুই বোনকে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করার ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে। ফলে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা শরিয়তসম্মত নয়।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, “আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ।” তিনি জানান, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তাই একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই।

আরও পড়ুন  যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

তিনি আরও বলেন, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ বা স্ত্রীর মৃত্যুর মাধ্যমে শেষ হলে পরবর্তী সময়ে তাঁর বোনকে বিয়ে করার বিষয়টি শরিয়তের বিধান অনুযায়ী বিবেচিত হতে পারে। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা বৈধ নয়।

ধর্মীয় বিধানের পাশাপাশি এ ধরনের ঘটনা পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধের বিষয়টিও সামনে নিয়ে আসে। বিশেষ করে দুই বোনের পারস্পরিক সম্পর্ক, দাম্পত্য জীবনের স্থিতিশীলতা এবং পরিবারের সদস্যদের অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই নানা আলোচনা তৈরি হতে পারে। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা ছাড়া এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি বলে জানা গেছে। ফলে বিয়ের প্রকৃত অবস্থা, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং আয়োজনের বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার আরও স্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করার বিষয়টি ইসলামি শরিয়তে নিষিদ্ধ। তাই আলোচিত ঘটনাটির ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতি যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী মূল্যায়ন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..