• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / ৪৪ দেখেছেন
আপলোড : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বুদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও চীবর দান, কল্পতরু দান, অষ্টপরিষ্কা দান, আকাশ প্রদীপ দান,নানাবিধ দান আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিহার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

এ সময় বিহারের অধ্যক্ষ এম ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি তৃপ্তিকর চাকমা, সহ সভাপতি ধীমান চাকমা, সাধারণ সম্পাদক ফলেন চাকমা সহ বিহারের দায়ক-দায়িকা ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে সংঘদান, চীবর দানসহ বিভিন্ন ধরনের দান-দক্ষিণা প্রদান করা হয়। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

 

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে এপুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বুদ্ধ বিহার উৎসবের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হয়। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের দান, শীল, মৈত্রী ও করুণার শিক্ষা চর্চা করা হয়।

পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বুদ্ধ বিহারে এ ধর্মীয় আয়োজনকে ঘিরে পুণ্যার্থী ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন  বৌদ্ধ চাকমা পরিবারের উঠানে দুর্গোৎসব, খাগড়াছড়িতে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..

মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত