• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: / ৪৮ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ অক্টোবর (সোমবার) বেলা ১২ টায় সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতি সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। প্রধান আলোচক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাসলিমা খাতুন। তিনি বাল্যবিবাহ ও মাদকের স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিখা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, নাগরিক কমিটির সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রশিদ রাঙা, তারাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, সম্পাদক শফিউল্লাহ শফি, নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক এম এম মেহেরুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।

শালিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী সুরাইয়া মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য সোনাতলা নাগরিক কমিটি দীর্ঘদিন যাবত সোনাতলা উপজেলার মৌলিক উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। আজকের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করে।

আরও পড়ুন  বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..