• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

​কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজু দত্ত (মৌলভীবাজার প্রতিনিধি): / ৬৪ দেখেছেন
আপলোড : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও কমলগঞ্জ উপজেলা যুবদল নেতা। শনিবার বিকাল ৪ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ এই প্রতিবাদ জানান।

 

লিখিত বক্তব্যে আব্দুল আহাদ অভিযোগ করেন, পূর্ব শত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছি। ইতিপূর্বে এই রিসোর্টের সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। আব্দুল আহাদের দাবি, রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে রিসোর্ট মালিকপক্ষ মাজু মিয়াকে অব্যাহতি দেয় এবং গত ৩০ সেপ্টেম্বর তিনি রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান।
​

পরবর্তীতে গত ১ অক্টোবর থেকে আমি দায়িত্ব গ্রহণ করে নিয়মমাফিক এবং সুষ্ঠুভাবে রিসোর্ট ও পার্টি সেন্টার পরিচালনা করে আসছি। তবে মাজু মিয়ার কাছে ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকা হিসাব চাওয়া হলে তিনি কৌশলে ফোনের কথোপকথন রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও অসম্পূর্ণভাবে ফাঁস করে দেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
​

সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন  কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে আব্দুল আহাদের সাথে উপস্থিত ছিলেন রিসোর্টের ম্যানেজার এম আনোয়ার মাহমুদ।


আপনার মতামত লিখুন :

One response to “​কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন”

  1. Bakar Berete says:

    Hey team doinikgonochithi.com,

    I’d love to discuss your online visibility!

    We help businesses rank not only on Google Search but also become discoverable on AI platforms like ChatGPT, Gemini, Claude, and Perplexity through SEO, AEO (Answer Engine Optimization), and GEO (Generative Engine Optimization).

    This helps you generate more qualified traffic, leads, and brand visibility across both search engines and AI assistants.

    May I send you a quote & price list?

    Cheers,
    Bakar Berete | Founder & Project Head

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..