হেডলাইন:
কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ কালিয়াকৈরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: যান চলাচল বন্ধ  থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প

কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪১ দেখেছেন
আপলোড : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। জাতীয়ভাবে পাসের হার কিছুটা কমলেও কামারখন্দের কলেজগুলো তাদের সাধ্যমতো চেষ্টা করেছে।উপজেলার ৫টি উল্লেখযোগ্য কলেজের ফলাফলে সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল কলেজ পাসের হারে শীর্ষস্থান দখল করেছে।

পাশের হারে উপজেলার কলেজভিত্তিক ফলাফলে সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল কলেজ পাশের হার ২৬.৩৫%, কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজ ১৭.২৪%, ডাঃ শামসুদ্দিন সালেমা মেমোরিয়াল কলেজ ১৫.৭৯%, চৌবাড়ী ডঃ সালাম জাহানারা কলেজ ১১.০২%,নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রী কলেজ ৮.৯৭%

সাফল্যের ধারা ধরে রাখার প্রত্যয়ে ফল প্রকাশের পর সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে। উপজেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

কলেজের একজন শিক্ষক বলেন, কঠোর পরিশ্রম আর শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য। আমরা আগামীতে আরও ভালো ফলাফলের জন্য কাজ করে যাব। অন্যান্য কলেজগুলোও ফলাফল বিশ্লেষণ করে পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করে আগামীতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শিক্ষার্থীদের এমন সাফল্যজনক ফলাফলে কামারখন্দবাসী সন্তুষ্টি প্রকাশ করছে। অভিভাবকরা মনে করছেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীরা অনেক চেষ্টা করেছে ও ভালো পাশের হার অর্জন করতে পেরেছে। তারা আশা করছেন, আগামী বছর কামারখন্দের সকল কলেজের পাসের হার আরও বাড়বে একইসাথে জিপিএ-৫ এর সংখ্যাও বৃদ্ধি পাবে।

ফলাফল নিয়ে কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “যারা পাস করেছে তাদের অভিনন্দন। যারা অকৃতকার্য হয়েছে তারা যেন ভেঙে না পড়ে। ১ মাসের মধ্যে ফেল করা বিষয়ে পুনঃপরীক্ষার সুযোগ আছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও আন্তরিকভাবে পড়াশোনার মান বাড়ানোর তাগিদ দিচ্ছি।”

আরও পড়ুন  আলপালন বা অম্বুবাচি: দীর্ঘতম দিনে ধরিত্রীর ঋতুকাল, মানুষের সংযমী উৎসব

কামারখন্দের এই ফলাফল প্রমাণ করে চেষ্টা থাকলে সাফল্য আসবেই। আগামীর দিনে কামারখন্দ শিক্ষায় আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার।

উল্লেখ্য, ফেল করা শিক্ষার্থীদের খাতা আগামীকাল হতে পুনঃনিরীক্ষণ বা পুন:মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। আবেদন করা যাবে এই লিঙ্কে….


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..