হেডলাইন:
সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয়

সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি

মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: / ৩১ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

‎সাধারণ মানুষের দুর্ভোগ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে আগামী রবিবার (১ নভেম্বর) এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা অবরোধ শিথিল থাকবে। তবে সোমবার (২ নভেম্বর) থেকে পুনরায় আগের নিয়মে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
‎
‎ভিডিও বার্তায় তিনি জানান, এলাকার সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামালসহ বিভিন্ন মালামাল পরিবহন এবং প্রয়োজনীয় যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে রবিবার এক দিনের জন্য অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে আবারও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
‎
‎এদিকে পাহাড়ি সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব পালনের বিষয়টিও বিবেচনায় নিয়েছেন আন্দোলনকারীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আলোচনা সাপেক্ষে বৌদ্ধ ভিক্ষুদের চলাচল ও প্রয়োজনীয় যানবাহন প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।
‎
‎এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
‎
‎উল্লেখ্য, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় চলমান টানা অবরোধের নবম দিন শেষে শুক্রবার রাতে এক দিনের জন্য কর্মসূচি শিথিলের এ ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন  আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..