হেডলাইন:
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত 

নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ৪৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে “নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ অভিযান-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পাগলা মসজিদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ এবং ভিপি সোহেল।

জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে পরিচালিত এ অভিযানে নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা কচুরিপানা, আবর্জনা ও ভাসমান বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়। এতে অংশ নেন “কিশোরগঞ্জ ইয়থ মুভমেন্ট”-এর স্বেচ্ছাসেবকরা। তারা নৌকা ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নদীর পানি প্রবাহ সচল রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের পরিবেশ, নৌ-যোগাযোগ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে নদীতে কচুরিপানা জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছিল। এ অবস্থায় নদী রক্ষায় স্থানীয় তরুণদের অংশগ্রহণে এ উদ্যোগ প্রশংসনীয়।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ বলেন, “নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নরসুন্দা নদীকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন।”
কিশোরগঞ্জ ইয়থ মুভমেন্টের স্বেচ্ছাসেবকরা জানান, নদী পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..