• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাকিব আল হাসান, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা / ৪০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার মূখ্য উপদেষ্টা ও সদর আসনের সংসদ মোঃ নুরুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোঃ আব্দুর বউফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান এবং উপজেলা ইঞ্জিনিয়ার আজহার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহের ফলে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় সংসদ নুরুল ইসলাম বুলবুল বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নং বাঁধে কারা মাটি কাটছে আমরা জানি, প্রশাসনও জানে, তারপরও প্রসাশন কেন চুপ, রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা উপস্থিত থাকেনা, তার নির্দেশেই মাটি কাটার মহাৎসব চলছে তার বিরুদ্ধে ডিসি-এসপিকে বলেছি প্রশাসন ব্যবস্থা না নিলে আমি প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানাবো এমনকি জনগনকে পাশে নিয়ে তিব্র আন্দোলন গড়ে তুলবো।

 

সভাপতির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলার কোথাও যেন দুষ্কৃতিকারীরা অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি অব্যাহত রাখার পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়া মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..