হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কয়রায় পারিবারিক কলহের জের ধরে সাংবাদিকের বাড়ি ভাংচুর,গাছ কর্তন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ৮৬ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর করা হয়েছে। শুধু তাই নয় সাংবাদিকের বাড়ির বিভিন্ন প্রজাতির গাছ পালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তার ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছে।

 

অভিযোগে জানা গেছে, শিমলারআইট গ্রামের একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে দির্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয় পক্ষ অবস্থান নিলে এক পর্যায় উত্যাক্ত সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সিরাজুল সরদার গংরা সাংবাদিক আঃ হালিমের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে তার ঘর ভাংচুর করে।

 

এ ছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে সাবাড় করে দেয়। সাংবাদিক আঃ হালিম দৈনিক জনতার চিফ ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি ঢাকাস্থ খুলনা বিভাগীয় ফোরামের সাংগঠনিক সম্পাদক। ঐ ঘটনায় তার ভাই সহ কয়েকজন আহত হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন তাদের বাড়ির মাটি কেটে নিয়ে গেছে ঐ প্রতিপক্ষরা।

 

এ ব্যাপারে সাংবাদিক আঃ হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন  আনোয়ারার রায়পুরে ‘জুন্না বলি’ বৈশাখী মেলা পুনরায় চালুর দাবি এলাকাবাসীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..