• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
হেডলাইন :
২০২৬-২৭ অর্থবছরে নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি ২০ লাখ টাকা পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ঈমানী মজবুতি অর্জন ও আদর্শের প্রশ্নে আপোষহীন হতে হবে। —— মাওলানা মমতাজ উদ্দিন নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি জামাল শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাজনাব ইউনিয়নে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত পানছড়িতে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করলেন ইউএনও ফারহানা নাসরিন

‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎পারভেজ,বরিশাল প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‎১০ জুন  বুধবার বিকেল ৪টায় নগরীর আমতলা মোড়স্থ লায়লা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা, বরিশাল মহানগর ও জেলা শাখা।এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মীর আদনান তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবু।
‎সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর মেলার বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আহমেদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বরিশাল জেলা যুবদল (দক্ষিণ)-এর সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন মৃধা এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আলমগীর,কামরুন নাহার কলি সেক্রেটারি, জিয়া শিশু কিশোর মেলা, বরিশাল জেলা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া শিশু-কিশোর মেলা বরিশাল মহানগরের সভাপতি মীর আশিক আহমেদ শাহিন এবং সংগঠনটির বরিশাল মহানগরের ১নং সদস্য মো. আতিকুর রহমান মানিক।

‎আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..