• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পাটগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটির দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব (পাটগ্রাম লালমনিরহাট) / ৩০ দেখেছেন
আপলোড : সোমবার, ২২ জুন, ২০২৬

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

 

সোমবার (২২জুন)সকাল ১০টায় স্থানীয় পাটগ্রাম টি.এন.স্কুল এ্যান্ড কলেজের হলরুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহযোগিতায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তানভীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:বদরুল হাসান, পাটগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: নবী উদ্দীন প্রধান প্রমুখ।

 

এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পাটগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম ফরিদ রুমি। প্রতিযোগিতায় উপজেলার ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়,পাটগ্রাম তারকনাথ (টিএন)উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও পাটগ্রাম আমানতুল্ল্যাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীদের বিতার্কিক দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..