• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
হেডলাইন :

‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ / ৯ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঝালকাঠির রাজাপুর সদর উপজেলার মেডিকেল মোড়ে চেয়ারম্যান বাড়ির মিলনায়তনে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে এক সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের বরিশাল বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মাহমুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল্লাহ আল মামুন, ডিস্ট্রিবিউটর, লাকি ইলেকট্রিক, রাজাপুর সদর, ঝালকাঠি।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইপি গ্রুপের টিএসএম (ঝালকাঠি টেরিটরি) মোহাম্মদ নাহিদুল ইসলাম।

সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যবসার উন্নয়ন ও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি যারা সর্বোচ্চ বিক্রয়ের টার্গেট পুরন করেছে তাদেরকে কোম্পানির পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।

এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রায় ১২০ জন ইলেকট্রিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ফিল্ড অফিসার রবিউল ইসলাম, জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে সহযোগী সম্মেলনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনকে ব্যবসার বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..