হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কুরিয়ারে নকল সিগারেটের চালান, গোপালগঞ্জে ৭১ হাজার পিস জব্দ

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। / ১৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পৌঁছেছিল বিপুল পরিমাণ নকল সিগারেটের চালান। তবে সরবরাহের আগেই পুলিশের অভিযানে তা জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। চালানের মূল্য ঢাকার উত্তরা কার্যালয়ে পরিশোধের নির্দেশনা ছিল। কিন্তু সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এসআই আলমগীর হোসেন বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। নকল সিগারেট সরবরাহকারী সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..