হেডলাইন:
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।

গ্রেপ্তারকৃত নারী মোরশেদা আক্তার (২২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দশত জালিয়া পাড়া এলাকায় মো. মেরাজ মিয়ার সুমাইয়া জিপসাম ও আর সিসি ডিজাইনের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘শ্যামল ছায়া’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মোরশেদা আক্তারকে আটক করে তার কাছ থেকে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত মোরশেদা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে শত একর জমি দখলের অভিযোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..