• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

সিমত্লাংপি পাড়ায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজায়ন ও সম্প্রীতির বার্তা, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

উশৈনু মারমা, থানচি (বান্দরবান) প্রতিনিধি / ৬৯ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পাহাড়ধসের ঝুঁকি হ্রাস, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বনায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানের থানচি উপজেলার সিমত্লাংপি পাড়ায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯ জুলাই) বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন তামলোপাড়া টিওবি ও ২৪ কিমি টিওবি-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন তামলোপাড়া টিওবি-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মিরাজ। এ সময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুইজন জেসিওসহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন। সেনাসদস্যদের সঙ্গে স্থানীয় শিশু, কিশোর, যুবক ও প্রবীণরা কাঁধে কাঁধ মিলিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট মিরাজ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি সিমত্লাংপি পাড়াবাসীর আন্তরিক অংশগ্রহণের প্রশংসা করে বলেন, সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সফল করে তুলবে। ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী সব সময় মানুষের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সেনাবাহিনীর এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিমত্লাংপি পাড়ার কারবারি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় যেকোনো দুর্যোগ ও সংকটে বাংলাদেশ সেনাবাহিনীই স্থানীয় মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গা।

তাঁর ভাষায়, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী শুধু গাছই লাগায়নি, বরং পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ গঠনের একটি শক্তিশালী বার্তা দিয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..