• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
হেডলাইন :

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নব গঠিত মোহনগঞ্জ পৌর ছাত্র দলের মতবিনিময়

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা / ৩৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সদ্য গঠিত মোহনগঞ্জ পৌর ছাত্র দলের পুর্নাঙ্গ কমিটি।

রোববার (১৯ জুলাই) রাত আটটায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের সভাপতি মহিউদ্দিন কাদের খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো: রাজিব ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ- সভাপতি আতিক হাসান জয়,যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন,সাংগঠনিক সম্পাদক মো: জিহাদ মিয়া।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোহনগঞ্জ নবগঠিত পৌর ছাত্র দলের কমিটি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এ র সাথে মতবিনিময় করে কিছু পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে এসেছি। এর মধ্যে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, মোহনগঞ্জ পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া শিয়ালজানী খাল পাড়ে বখাটেদের উৎপাত ও কিশোর অপরাধ বন্ধে ব্যবস্থা নেওয়া,স্কুল চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের শিশুপার্কে ঘোরাফেরা বন্ধ করা,মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত যানজটে শিক্ষার্থীদের ভোগান্তি দুর করা,সাধারণ শিক্ষার্থীদের সব ধরনের ন্যয্য অধিকার আদায়ে কাজ করা।

এসব কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তাই উপজেলা পৌর ছাত্রদল ও সাংবাদিক সুশীল সমাজের সবাই মিলে এক সাথে কাজ করলে মোহনগঞ্জ পৌর সভা নেত্রকোনার অন্য সব কয়টি পৌর সভার উর্ধে উঠে একটি শিক্ষা বান্ধব মডেল পৌর সভা গঠন করা সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..