• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
হেডলাইন :

তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। / ৩৮ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সকাল ১১টায় প্রতিষ্ঠানের শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, চলতি সেশনে এই প্রতিষ্ঠান থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তা’মীরুল মিল্লাতের ৪৮ জন সাবেক শিক্ষার্থী প্রতিনিধি বিজয়ী হওয়ায় তাদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ১৮৫ জন কৃতী শিক্ষার্থীর ও ছাত্র সংসদে বিজয়ীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

​সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন টাকসুর প্রতিনিধিবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন, “তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা কেবল একাডেমিক মেধার পরিচয়ই দিচ্ছে না, বরং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদ নেতৃত্বেও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। এই সাফল্য প্রতিষ্ঠানের সুশিক্ষা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফসল।”

​অনুষ্ঠানে নবীন ও কৃতীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে প্রতিষ্ঠানটির ২০০-রও বেশি বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব প্রদান ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..