• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

মোংলার চিলা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে CARE Bangladesh-এর রিলিফ প্যাক প্রদান ‎

‎শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধিঃ / ১৯৪ দেখেছেন
আপলোড : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোংলা, বাগেরহাট: মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় সম্প্রতি সংঘটিত এক অগ্নিকাণ্ডে হালিমা বেগম ও মাসুম হাওলাদার দম্পতির বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারের আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সকল গৃহস্থালি সামগ্রী আগুনে ভস্মীভূত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

‎পরিবারের কর্তা মাসুম হাওলাদার পেশায় একজন দিনমজুর। তার স্ত্রী হালিমা বেগম একটি কিডনি হারিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। পরিবারের একমাত্র সন্তান একটি মাদ্রাসায় অধ্যয়নরত। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে।

‎ক্ষতিগ্রস্ত পরিবারের দুরবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে CARE Bangladesh-এর পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে একটি CARE Relief Pack প্রদান করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণের কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

‎CARE Bangladesh আশা করছে, এই জরুরি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রক্রিয়াকে কিছুটা সহজ করবে।


‎ক্ষতিগ্রস্ত ও পরিবার কে সহায়য়তা প্রদান কালে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের মোংলা উপজেলা প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আলামিন। CMF কেয়া মন্ডল, কাজল সেন মনিরুল ইসলাম, স্মৃতি মন্ডল, কমিনিউটি সুপারভাইজার টমাস সরদার,।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..