• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ২৬০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ইউনিটের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, আদর্শ, মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ কর্মীবাহিনী গড়ে তোলার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..