• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে জবিতে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন

সীমান্ত, জবি প্রতিনিধি : / ২৮ দেখেছেন
আপলোড : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে “আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ বলে, “কবিতা শুধু উচ্চারণ নয়, অনুভূতির প্রকাশ।
আপনার কণ্ঠে ফুটে উঠুক বাংলা কবিতার সৌন্দর্য”।

আগামী ০৩ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ৮:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।
আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীদের নাম, বিভাগ, সেমিস্টার, ব্যাচ, মোবাইল নম্বর এবং নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধনের শেষ সময় ০১ আগস্ট ২০২৬।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও আবৃত্তিচর্চাকে শিক্ষার্থীদের মাঝে আরও বিস্তৃত করতে এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..