• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি, : / ২৩ দেখেছেন
আপলোড : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে দিনাজপুরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. সোহেল রানা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী প্রদর্শনী স্থান পায়।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..